বিশ্ব জুড়ে বেড়েছে চিনি ও চালের দাম
বিশ্ব জুড়ে চিনি, চাল আর মাংসের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে গম, ভুট্টা ও ভোজ্য তেলের। তবে ২০১১ সালের পর চিনির দাম সর্বোচ্চ বেড়ে গেছে। জাতিসংঘের অন্যতম সংস্থা ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) সূচক অনুযায়ী এপ্রিলে বছরের প্রথমবারের মতো খাদ্যপণ্যের দাম বেড়েছে। মার্চ থেকে এপ্রিলে এসে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পরিমাণ ০.৬ শতাংশ। ....
